• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে খাদ্য অধিদপ্তরে চুরি

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর অফিসে চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র অফিসের বেলকুনি টপকিয়ে অফিস ঘরের পিচনের দরজার তালা ভেঙ্গে টাকা, চেকবহি ও কম্পিউটারের প্রিন্টার মেশিনসহ মুর‌্যবান কাগজপত্র নিয়ে যায়। গত বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী জানান, আদমদীঘি উপজেলা অডিটরিয়ামের ২য় তলায় অবস্থিত উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস রয়েছে। এই অফিসে গত বুধবার সারাদিন কাজ শেষে বিকেল ৫টায় অফিস বন্ধ করে সকল কর্মচারিরা বাসায় যান। ওই দিন রাতের কোন এক সময় চোরচক্র খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পিচনের বেলকুনি টপকিয়ে ঘরের পিছনের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে ড্রয়ারে রাখা সাড়ে ৮ হাজার টাকা, ব্যাংকের চেকবহি কম্পিউটারের প্রিন্টার মেশিনসহ মূল্যবান কাজগপত্র চুরি করে নিয়ে যায়। আদমদীঘি থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক জাহিদুর রহমান অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category