• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে গলায় গামছার ফাঁস দিয়ে সানিয়াত হোসেন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের স্কুল শিক্ষক আবু সাইদের ছেলে এবং নসরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। গত শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় খারিয়াকান্দি গ্রামে তার শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্য করে।
পুলিশ ও পারিবারকি সুত্রে জানাযায়, সানিয়াত হোসেন নামের ওই স্কুল ছাত্র গত শনিবার রাতে গ্রামের মসজিদে তারাবির ৮ রাকাত নামাজ আদায় করে বাড়ি গিয়ে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুপর তার মা খাবার জন্য ডাকতে গিয়ে দেখতে পান শয়ন ঘরের জানালার গ্রিলের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। এরপর দরজার ভিতরের লক ভেঙ্গে সানিয়াত হোসেনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত সানিয়াতের বড় বাবা অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আফতাব হোসেন জানান, পারিবারিক কারনে বাবা মার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category