• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আদমদীঘিতে গাঁজা ও এ্যাম্পুলসহ গ্রেফতার- ৩

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ৭শ গ্রাম গাঁজা ও ২৫ পিস এ্যাম্পুলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ মে) রাতে ও পরদিন শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গত শুক্রবার ও পরিদিন শনিবার সকালে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে সবুজ (২৬) কে ৪শ গ্রাম গাঁজা, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল মফকর মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৮)কে ৩শ গ্রাম গাঁজা এবং সান্তাহার ইয়ার্ড কলোনী আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান মিজু (৩০) কে ২৫ পিস এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category