• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী বাস যাত্রীকে আটক হয়েছে নাটোর র‌্যাব-৫এর সদস্যরা। গত শনিবার ( ১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী একতা কোচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার মতলব উপজেলার ডিঙ্গাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শামছুন্নাহার (৪৮) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের মুছা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৫)। তারা দুজন নারায়নগঞ্জ সদরে পৃথক দুটি বাসা ভাড়া থাকেন।
নাটোর র‌্যাব-৫ সিপিসি-এর সিনিয়র এএসপি রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত শনিবার ঢাকা থেকে কোচে নওগাঁর উদ্দেশ্যে বিপুল মাদকদ্রব্য আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৫ এর অভিযানিক দল আদমদীঘি থানা পুলিশের সহযোগীতায় সন্ধ্যার পর বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে চেক পোষ্ট বসানো হয়। সেখানে বিভিন্ন বাস তল্লাশি কালে রাত ৮টায় ঢাকা থেকে নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৪০৬০ নম্বর একতা কোচ তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসা উল্লেখিত দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় শামছুন্নাহার নামের এক নারীর বডি ফিটিং অবস্থায় চার কেজি গাঁজা এবং তিনটি মোবাইল ফোন ও ১২০০ টাকা জব্দ করা হয়। পরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান গ্রেফতারকৃতদের গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category