• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চালককে অসেচতন করে টমটম ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিস্কুট কলা খাইয়ে রাসেল খান (২৬) নামের এক টমটম চালককে অসচেতন করে তার ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ছিনতাই করা হয়েছে। পরে স্থানীয়রা অসচেতন চালক রাসেল খানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটায়। চালক রাসেল খান নওগাঁ জেলার আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের আলফাজ খানের ছেলে।
টমটম চালক রাসেল খানের চাচা রুবেল খান জানায়, প্রায় চার মাস আগে রাসেল কিস্তিতে আড়াই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) কিনে আবাদপুকুর-রানীননগর রাস্তায় যাত্রী বহন করছিল। গত বুধবার দুপুরে আবাদপুকুর বাজারে অজ্ঞাত তিন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে আদমদীঘি থানায় যাবে বলে ৪শ টাকা ভাড়া চুক্তি করে টমটম নিয়ে আদমদীঘিতে আসেন। এরপর ওই তিন ব্যক্তি টমটমসহ রাসেলকে নিয়ে আদমদীঘি উপজেলা চত্বরের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত ব্যক্তিরা চালক রাসেলকে মাম পানি বিস্কুট ও কলা খাইয়ে অসেচতন করে ফেলে রেখে কৌশলে টমটমটি নিয়ে সটকে পড়ে। সন্ধ্যার পর ্স্থানীয় লোকজন চালক রাসেলকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিসয়টি নিশ্চিত করে বলেন সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটক ও টমটম উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category