• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার-২

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি সান্দিড়া গ্রামের কাকন হালদারের ছেলে শ্্রী সজিব হালদার মেকার (২৭) ও একই গ্রামের আব্বাছ আলীর ছেলে নয়ন মিয়া (৩০)। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সান্তাহার জুগিপুকুর এলাকায় সজিব হালদারের মোটরসাইকেল মেকারের দোকান থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জানাযায়, গত বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘি উপজেলার কলসা তিয়রপাড়া এলাকা রেজাউল করিম বাসার সামনে তার ব্যবহৃত রোড মাস্টার ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে বাসার ভিতর কিছু সময় কাজ করে বাহিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কেবা করা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় রেজাউল করিম থানায় মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুশিল প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার সকালে সান্তাহার জুড়িপুকুর এলাকায় শ্রী সজিব হালদারের মোটরসাইকেল মেকারের দোকান থেকে তাকে গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তার সহযোগি অপর আসামী নয়ন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদারতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোস্তাফিজুুুর রহমান জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category