• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজা সহ গ্রেফতার-৫

দিনকাল বিডি ২৪ / ২৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বুলবুল আহম্মেদ স্টাফ রিপোটার

বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ১শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে আব্দুল মালেক শাহ (৪০) নামের এক মাদক কারবারবিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মালেক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বড়গাছা সাপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে।

এদিন পৃথক আরেকটি অভিযান চালিয়ে রামপুরা বাজার মোড় থেকে ১শ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউপির কদমা মৃত ছবের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মৃত আবুল হোসেনের ছেলে মিঠু (৪৫), রামপুরা এলাকার সোহেল রানা ধলু (৪০), দক্ষিণ গনিপুর এলাকার মৃত রবেশ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category