• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রক্তদহ বিলের মাঝখানে খাড়ির চারা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে মাহবুব আলম বাদল (৪৫) একই গ্রামের মছির উদ্দিনের ছেলে চঞ্চল প্রামানিক (৩২) নওগাঁ সদরের কারিগর পাড়ার বুদুর ছেলে কাজল (৪৫) চকোজির গ্রামের রমজান প্রামানিকের ছেলে বেলায়েত প্রামানিক (৩৫) ও একই জেলার রানীনগর উপজেলার বালুঘোরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ শিকদার (২৭)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের নির্জনস্থানে খারিড় চারা নামক স্থানে এক দল জুয়াড়ি দীর্ঘদিন ধরে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

এ সময় জুয়া খেলার বোর্ডে থাকা ৭ হাজার ৫০ টাকা, দ্ইু সেট তাস ও একটি মাদুর জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category