• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অধ্যক্ষ মশিউর রহমান, ওসি মোস্তাফিজুর রহামন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শিক্ষার্থি আল ফাহাদ প্রমুখ। পরে প্রধান অতিথি ১০ প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১০ নারী সুবিধাভোগিদের মাঝে ১০টি সেলাই মেশিন প্রদান করেন। এচাড়া জেলা প্রশাসক দিন ব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category