• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ তিন জন গ্রেফতার

দিনকাল বিডি / ২৩৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজলার সান্তাহারে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ । গত সোমবার (১৯ জুন) দিবাগত রাত ৩টায় সান্তাহার সাহেবপাড়ারস্থ পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদর উপজেলার জাগেরশ্বর হঠাৎপাড়া এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) কিত্তীপুর গ্রামের বদির উদ্দীন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) ও হাট নওগাঁর রিয়াজ উদ্দীন শেখের ছেলে আজিজুল হক খোকন (৪২) । এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ একটি পরিত্যক্ত রেস্ট হাউজের কাছে উল্লেখিত ব্যক্তিরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই মেহেদী হাসান ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, হাতুড়ী, রশি উদ্ধারসহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category