• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে ধারালো অস্ত্রসহ একজন আটক

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে গ্রামবাসি ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ বুলবুল আহম্মেদ (৪৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। গত বুধবার (১০ জানুয়ারী) দিবাগত রাত ২টা দিকে আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রামে তাকে আটক করা হয়। আটক ডাকাত সদস্য বুলবুল আহম্মেদ বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমীঘি থানায় ডাকাতি প্রস্ততি সংক্রান্ত মামলা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসিরা জানান, গত বুধবার দিবাগত রাতে পাইকপাড়া গ্রামের পশ্চিমপাড়ায় একদল যুবক ব্যাডমিন্টন (র‌্যাকেট) খেলছিলেন। রাত ২টার দিকে ৫/ ৬ জন অজ্ঞাত ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এসময় ওই ব্যাডমিন্টন খেলোয়াররা তাদের চ্যালেঞ্জ করলে অজ্ঞাত ব্যক্তিরা পালানোর সময় ধাওয়া করে বুলবুল আহম্মেদ নামের ওই ডাকাত সদস্যকে আটক করলেও

অপরজনরা পালাতে সক্ষম হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ডাকাতি কাজে ব্যবহৃত রামদা, ছোরা, চাকুসহ বিভিন্ন ধরালো অস্ত্র উদ্ধার করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত ডাকাত সদস্যকে আদালতে প্রেরন করা হয়েছে। অপর সদস্যদের গ্রেফতার তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category