• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে দুই হেরোইন সেবীর জেল জরিমানা

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবীর তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্রি এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার পোষ্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির শ্রী মন্টু প্রসাদ গুপ্তের ছেলে শ্রী নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত সোমবার বিকেলে আদমদীঘির সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্রি এলাকার একটি নির্জন স্থানে হেরোইন সেবন কালে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর তাদের সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা ওই দুই হেরোইন সেবী প্রত্যেককে তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করেন দন্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদন্ড বহাল থাকে। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category