• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ধর্ষন মামলার আসামী র‌্যাবের হাতে আটক

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পিতামাতাহিন এক ভিক্ষুকের স্বামী পরিত্যক্তা নাতনী ধর্ষণ মামলার আসামী রাহুল বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে দুপচাঁচিয়ার খানপুকুর এলাকা থেকে মামলার তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক র‌্যাব-১২-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাহুল বাবু আদমদীঘির বশিকোড়া শাহপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ও বশিকোড়া মাদরাসার ছাত্র।
প্রকাশ, আদমদীঘির বশিকোড়া শাহাপাড়ার পিতামাতাহিন স্বামী পরিত্যক্ত ওই নারী তার ভিক্ষুক নানীর বাড়িতে থাকে। নানী ও মামার অভাবের সংসারে কোন রকমে খাবার খেয়ে পরের জায়গায় দিনাতিপাত করে। গত বৃহস্পতিবার সকালে ওই নারীর নানী ভিক্ষার কাজে ও মামা শ্রমিকের কাজে বের হয়ে যায়। এসুযোগে গত সোমবার (৯ জানুয়ারি) একই গ্রামের রাহুল বাবু নামের এক মাদরাসা ছাত্র উক্ত নারীকে বাড়িতে এক পেয়ে ঘরে ঢুকে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদি হয়ে রাহুল বাবুকে আসামী করে থানায় ধর্ষন দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category