• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ৬ হাজার সেফটি জব্দ

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৫ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ,

আদমদীঘি উপজেলার চাঁপাপুর এলাকায় নাগর নদীতে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশের গভীরে খনন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ৬ হাজার সেফটি বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা। গতকাল সোমবার (৫ মে) দুপুরে আদমদীঘি ঊপজেলার চাঁপাপুর নাগর নদীর শ্বশ্মান ঘাটি এলাকায় এ বিপুল পরিমান বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনকারিরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা এলাকা দিয়ে বয়ে যাওয়া কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় নাগর নদীতে এক শ্রেনির বালু ও মাটি দস্যুরা গোপনে নদীতে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশের গভীরে খনন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির করে আসছিল্। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকাইর কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা ফোর্সসহ চাঁপাপুর শ্বশ্মান ঘাটি এলাকায় অভিযান চালান। এসম বালু উত্তোলনকারিরা পালিয়ে গেলেও তাদের উত্তোলন করা ৬ হাজার সেপটি বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ভ্রাম্যমান আদালত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category