• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে নারীসহ চার মাদক ব্যবসয়াী গ্রেফতার হেরোইন ও গাঁজা উদ্ধার

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি ও সান্তাহারে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৭ মে) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার চাবাগান এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী মাদক স¤্রাজ্ঞী খ্যাত রহিমা বেগম ওরফে শুটকি (৪৬) ও কলসা সোনারপাড়ার জফির কাজির ছেলে জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীর (৪০) ছাতিয়ানগ্রম দুর্গাপুরের আয়েজ উদ্দিনের ছেলে আজিজুল ফকির (৫৮) ও উথরাইল উত্তরপাড়ার জালাল আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ।

এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে সান্তাহার ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার চাবাগান এলাকা থেকে বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজা মাদক স¤্রাজ্ঞী খ্যাত রহিমা বেগম ওরফে শুটটিকে গ্রেফতার এবং সান্তাহার সোনারপাড়া জনৈক সাহেরার বাসার সামনে থেকে তিন গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর ওরফে মুরগি জাহাঙ্গীগকে গ্রেফতার, দুর্গাপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আজিজুল ফকির ও রেল ক্রসিংয়ের পাশে থেকে জাহাঙ্গীর আলমকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে উপ পরিদর্শক রকিব হোসেন জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category