• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগে পাওয়া গেছে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া এলাকায় আব্দুল আজিজের মৎস্য চাষ পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক ব্রæট মা মাছ মরে বিনষ্ট হয়েছে।
মটপুকুরিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, তার হ্যাচারীতে মাছের ডিম উৎপাদনের জন্য একটি পুকুরে ব্রæট মা পাঙ্গাস মাছ চাষ করছিলেন। গত শুক্রবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্রæট মা পাঙ্গাস মাছ মেরে ফেলে। শনিবার সকাল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে মাছ মরে যাবার দৃশ্য চোখে পড়ে। পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে হ্যাচারী মালিক দাবী করেন। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category