• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে প্রতিপক্ষের মারপিটে শাশুড়ি বৌসহ ৪জন হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে শ^াশুড়ী ছেলে ও ছেলের বউসহ ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির সাঁকোয়া গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই গ্রামের ইসলাম হোসেন বাদি হয়ে একই গ্রামের জহুরুল, তার স্ত্রী মিনারাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানায়. আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁকোয়া গ্রামের ইসলাম হোসেন ও জহুরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে। গত রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় ইসলাম হোসেনের বাড়ির সীমানায় চুলা ঘরের ছাউনি দেয়ার জন্য তার মা রেহেনা বেগম (৫০) ও তার স্ত্রী শাহনাজ বেগম বাঁশ পুতে বেড়া দেয়ার চেষ্টা কালে প্রতিপক্ষ জহুরুল ইসলাম তার স্ত্রী ছেলে মেয়েরা বাঁধা দেয়।

এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জহুরুল ইসলামসহ তার লোকজন লাঠি সোডায় সজ্জিত হয়ে বিধবা রেহেনা বেগম, তার প্রতিবন্ধী ছেলে রায়হান, ইসলাম হোসেন ও তার স্ত্রী শাহনাজ বেগমকে এলাপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সাঁকোয়া গ্রামে গিয়ে জহুরুল ইসলামসহ তার পরিবারকে পাওয়া যায়নি।

তারা ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে বলে গ্রামবাসি জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category