• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসাস আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে।

গতকাল রোববার (১৭ মার্চ) বগুড়ার আদমদীঘি উপজেলায় এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এছাড়া সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।

বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাজরানা রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা

বেগম, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, রফিকুল ইসলাম প্রমুখ। বাদ আছর হযরত বাবা আদম (রহ:) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category