• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপাহারা করছিল। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তার দিয়ে এক যুবক হেঁটে যাবার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে। তার নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে। পরদিন বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category