• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ সন্ত্রাসী গ্রেপ্তার

দিনকাল বিডি / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকু মোটরসাইকেলসহ সুলতান মাহমুদ ওরফে লাম (১৯) এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৩১ মার্চ) গভীর রাতে সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ লাম নওগাঁ সদর উপজেলার চকবাড়ীয়া ঈদগাহ মাঠ এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানান, গত সোমবার দিবাগত গভীর রাতে সান্তাহার পৌরসভা এলাকায় কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করার প্রস্ততি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে টহল পাহারার পুলিশ রাত ১টা ২০ মিনিটে সান্তাহার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে সুলতান মাহমুদ ওরফে লামকে আটক ও তাকে তল্লাশি একটি বার্মিজ চাকু, একটি ১৫০ সিসি আরটিএস মোটরসাইকেল ও ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category