• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ একজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ১১ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ রবিউল আওয়াল (৩৮) নামের এক
যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১১ মে) দিবাগত রাত আড়াই টায় সান্তাহার শহীদ
মিনারের চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আওয়ায় পার নওগাঁ সরদারপাড়া
এলাকার নুর ইসলামের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার জানান, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান ও
আদালতের গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার সময় সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ রাত আড়াই
টায় সান্তাহার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে রবিউল আওয়াল নামের যুবককে আটক করার
পর তার হেফাজতে থাকা ১০ ইঞ্চি লম্বা একটি সিলভার রংয়ের ধারালো ফোল্ডিং বার্মিজ চাকু
উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর
রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে
গ্রেপ্তারকৃত রবিউল আওয়ালকে আদালতে প্রেরন করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category