• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বিবাদ জমির ধান কেটে নেয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ভগ্নিপতি ও শ্যালকের সাথে জমি নিয়ে বিবাদের জেরে ভগ্নিপতির লাগানো জমির ধান কেটে নেয়ার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় আদমদীঘি উপজেলার কড়ই গ্রামের লুৎফর রহমান বাদি হয়ে মিজানুর রহমান, এমদাদুল হক, মতিউর রহমান ও জোবায়ের নামের চার ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাযায়, আদমদীঘির কড়ই গ্রামের লুৎফর রহমান ও তার শ্যালক মিজানুর রহমান, এমাদুল হকসহ অপর শ্যালকদের সাথে ৩৬ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ও মোকদ্দমা রয়েছে। চলতি রোপা আমন মৌসুমে ভগ্নিপতি লুৎফর রহমান বিবাদমান জমিতে ধান রোপন করেন। উক্ত রোপনকৃত ধান গত ৫ নভেম্বর বিবাদি শ্যালকরা জোড়পুর্বক কেটে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় মিজানুর রহমান, এমদাদুল হক, মতিউর রহমান ও জোবায়েরসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক মানিক চন্দ্র জানায়, বিষয়টি পারিবারিক ও আদালতে মামলাও রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category