• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপড় হামলা মারধরে বিধবা স্ত্রীসহ ৫জন আহত

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুর্বশক্রতায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলীর বিধবা স্ত্রী মনোয়ারা বেগম ও তার ছেলেসহ পরিবারের ৫জন সদস্যকে বেধড়ক মারধরে জখম করা করেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম ও তার ছেলে মোস্তাফিজুর রহমানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।

অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গত শনিবার (২০ জানুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার উপড় পোওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একই গ্রামের আব্দুর রশিদসহ ৭জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হামলার শিকার বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী মনোয়ারা বেগম।

অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলা উপড় পোওতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলীর বসত বাড়ির সীমান নিয়ে পাশের বাড়ির আব্দুর রশিদের সাথে বিরোধ চলে। গত শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলীর বিধবা স্ত্রী মনোয়ারা বেগম তার সীমানায় বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য পিলার স্থাপন করা কালে প্রতিপক্ষ আব্দুর রশিদসহ তার লোকজন বাঁধা সৃষ্টি করে।

এসময় উভয়ের বাকবিতন্ডার এক পর্য্যায়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ তার দলবল লাঠি সোডা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলীর পরিবারের উপড় হামলা চালিয়ে বেধড়ক মারধরে ৫জনকে আহত করে। গ্রামবাসিরা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও তার ছেলে মোস্তাফিজুর রহমানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদমদীঘি থানার ওসি তদন্ত হাসমতুল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category