• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মহান মে দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা গৃহনির্মান, ট্রাক শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। গত বুধবার ১ মে সকাল থেকে আদমদীঘি সদর, সান্তাহার পেরৗসভা ও নসরতপুর গৃহনির্মান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

বেলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি গোহাট চত্বরে আদমদীঘি উপজেলা সদর, নসরতপুর রেলওয়ে চত্বর নসরতপুর আঞ্চলিক ও সান্তাহার মালগুদাম এলাকায় পৌর গৃহনির্মান শ্রমিক পৃথক র‌্যালি শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন। আদমদীঘি গোহাট চত্বরে উপজেলা গৃহনির্মান ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রখেন উপজেলা

আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, ছাত্র নেতা সাকিব আল হাসানসহ নেতৃবর্গ। আলোচনা শেষে শ্রমিকের নায্য দাবি আদায়ে আন্দোলনে সকল শহীদ শ্রমিক ও নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category