• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মাদক কারবারিসহ গ্রেফতার-৫

দিনকাল বিডি ২৪ / ২২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারিসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লিটন (২৬) নামের একজনের নিকট থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সুমন হোসেন (২৩) নামের অপরজনের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান আদমদীঘির মুরইল পেট্রোল পাম্পের নিকট থেকে মুরইল বাজারের সাইদুল ইসলামের ছেলে লিটনকে ১৫ পিস ট্যাপেন্টাডলসহ ও পুর্বঢাকারোড এলাকা থেকে বড় আখিড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে সুমনকে ১০০ গ্রাম গাঁজাসহ

গ্রেফতার করা হয়। এছাড়া সান্তাহার ফাঁড়ি পুলিশ পৌরসভার নওগাঁ-রানীনগর সড়কের ব্রিজের উপড় মাদক সেবন করার সময় তিনজনকে গ্রেফতার করে। এরা হলো নওগাঁ রজাকপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলে রাব্বি (৩০), একই এলাকার মকবুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)ও আদমদীঘির ছোট মালশন গ্রামের লবির মন্ডলের ছেলে সাদেক মন্ডল (৩১)। পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃতদের আদারতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category