• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি
অভিযানে আরো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার
করা হয়। গ্রেপ্তারকৃত হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাইম মন্ডল
(২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম
হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়ার জহুরুল সরদারের ছেলে
আরিফ সরদার রাব্বি (১৯)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, অত্র উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ
আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাইম মন্ডলের শয়ন কক্ষে মাদক
রেখে বিক্রির সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার
করা হয়। এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা,
আদমদীঘির দত্তবাড়ি গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭
জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর
রহমান জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত
মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category