• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মারপিট মামলায় ইউপি সদস্যের ছেলেসহ গ্রেফতার-২

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কুন্দগ্রাম ইউপির ২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে জয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মারপিট সংক্রান্ত নিয়মিত মামলায় পুলিশ নব নির্বাচিত ইউপি সদস্যের ছেলেসহ এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির কুন্দগ্রাম ইউপির ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে নব নির্বাচিত সদস্য বাগিচাপাড়ার মোসলেম মন্ডলের ছেলে সাদেকুল মন্ডল (৩৫) ও খাবির উদ্দিনের ছেলে রাকিব উদ্দিন মন্ডল (২২)। গত শুক্রবার (৫ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম ইউনিয়নের ২নং ওয়াডের উপ নির্বাচনে নব নির্বাচিত সদস্য বাগিচাপাড়ার মোসলেম মন্ডল ও পরাজিত প্রার্থির সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা ও চাপা ক্ষোভ চলে। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় উপ নির্বাচনে ২নং ওয়ার্ডের জয়ী সদস্য মোসলেম মন্ডলের সমর্থকদের সাথে পরাজিত প্রার্থীর সমর্থকের মসজিদের বৈদ্যুতিক সুইচ বন্ধ করাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর সমর্থকের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মারপিট ঘটনায় বাগিচাপাড়ার হারুন সরদার বাদি হয়ে ইউপি সদস্যের ছেলেসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিসয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category