• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে মালবাহী ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মালবাহী চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮জুলাই) বেলা ১১টায় উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের নিকট এ ঘটনা ঘটে।
আদমদীঘি হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার বেলা ১১টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি মালবাহি ট্রেন ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই অজ্ঞাত ব্যক্তিটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সে জীবিত রয়েছে ভেবে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রæত আদমদীঘি হাসপাতালের নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পড়নে ছিল লুঙ্গি ও গেঞ্জি। এবিষয়ে আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতাল কতৃপক্ষ ওসি সান্তাহার রেলওয়ে থানাকে পত্র দিয়েছেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবরটি তিনি পেয়েছেন তবে পত্র পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category