• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে শক্রতার বিষে মরলো ৩০ বিঘা জমির ধানের চারা

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরে জমির বীজতলায় বিষ প্রয়োগ করায় প্রায় ৩০ বিঘা জমিতে রোপনের জন্য তৈরী ইরি ধান চারা হলুদ বর্ণ ধারন করে মরে যাচ্ছে। শক্রতার বিষে ৩০ বিঘা জমির চারা মরে যাওয়ায় চারা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক সাবেক ইউপি সদস্য আলেফ উদ্দিন। গত সোমবার (২০ ফেব্রæয়ারী) সকালে আদমদীঘির বিহিগ্রাম বাপিহারপাড়ায় জমির বীজতলায় গিয়ে দেখতে পান ধানের চারা হলুদ বর্ণে মরে যাবার এ করুন দৃশ্য। এ ঘটনায় গতকাল সোমবার আদমদীঘি থানায় একই গ্রামের আলামিন, আব্দুল জলিল, মোয়াজ্জেম হোসেন ও শাহাজাহানকে অভিযুক্ত করে একটি অভিযোগ পত্র দাখিল করেন ক্ষতিগ্রস্থ কৃষক।
জানাযায়, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউপির বিহিগ্রাম বাপিহারপাড়ার সাবেক ইউপি সদস্য আলেফ উদ্দিন তার ৩০ বিঘা জমিতে ধান রোপনের জন্য বাপিহারপাড়ায় ১৬ শতক জমিতে কাটারী ধানের বীজ বোপন করেন। বর্তমানের বীজ গুলো চারায় রুপান্তর হয়ে জমিতে লাগানোর উপযুক্ত হয়েছে। কয়েক দিন আগে ওই বীজতলায় পানি সেচের সময় আলামিন নামের এক ব্যক্তির আলু ক্ষেতে কিছু পানি ঢুকে যায়। এঘটনাকে কেন্দ্র করে আলামিন ক্ষিপ্ত হয়ে নানা ভাবে গালিগালাজ ও ক্ষতি করার হুমকি দেয়। এরই কয়েক দিন পর বীজতলার ধানের চারায় বিষ প্রয়োগ করায় চারা গুলো হলুদ বর্ণ ধারন করে মরে যাচ্ছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক হজরত আলী অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানায় তদন্ত করে ব্যস্থা নেয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category