• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে শোরুমের তালা কেটে চার লক্ষাধির টাকার মালামাল লুট

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রিফাত ইন্টারপ্রাইজ নামক একটি টিভি শোরুমে ও রেশমা কটেজে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা শোরুমের তালা কেটে ঘরে ঢুকে চার লক্ষাধিক টাকার টিভি ও রেশমা কটেজ থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

গত শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে আদমদীঘির পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড নামক স্থানে এসব চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।
আদমদীঘির উথরাইল গ্রামের শোরুমের মালিক আনছার আলী জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড নামক স্থানে ঘর ভাড়া নিয়ে টিভি বিক্রির জন্য রিফাত এন্টারপ্রাইজ নামের একটি শোরুম দিয়ে বেচাকেনা চলছিল।

গত শনিবার সারাদিন বেচাকেনা করার পর রাতে শোরুম বন্ধ করে বাসায় যায়। পরদিন সকালে তার শোরুমে চুরি যাওয়া সংবাদ লোক মুখে পেয়ে দোকানে এসে দেখেন তার রিফাত এন্টারপ্রাইজ শোরুমের প্রধান গেটের স্টাটারের তালা কেটে চোরেরা ভিতরে ঢুকে চার লক্ষাধিক টাকার ওয়ালটন ও ভিশন কোম্পানীর ১২টি এলইডি ৩২ ইঞ্চি স্মার্ট টিভিসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

এছাড়া একই সময় পশ্চিম সিংড়্ াগ্রামের হাবিবুর রহমানের রেশমা কটেজের প্রধান দরজার তালা কেটে চোরেরা ঘরে ঢুকে ১০০সিসি একটি টিভিএস মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোডে নৈশ্য প্রহরি ও মহাসড়কে পুলিশ টহল থাকা সত্বে এসব চুরির ঘটনায় ব্যবসায়ী মহল আতংকিত হয়ে পড়েছেন। থানার উপ পরিদর্শক তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করে চুরি বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category