• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমুকে প্রতিপক্ষরা দিনের বেলা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আদমদীঘি ও পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনুল ইসলাম আমু উপজেলার নিমাইদীঘি গ্রামের মমতাজ আলীর ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক। গত রোববার (২৫ জুন) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটের সামনে একটি চা দোকানে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে আদমদীঘি থানায় শ্রমিকলীগ নেতার স্ত্রী ইয়াসমিন আক্তার কুমা বাদি হয়ে একই গ্রামের আজিজ সরদার ও দুলাল সরদারের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন।
এজাহার সুত্রে জানাযায়, আদমদীঘির নিমাইদীঘি গ্রামের আসাদুর রহমান জমি বিক্রির তার বন্ধু শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলামকে দায়িত্ব দিলে তিনি আজিজ সরদারের সাথে কথা হয়। এদিকে জমির মালিক আসাদুর রহমান জমির দাম বেশি পাওয়ায় অন্যত্র জমিটি বিক্রি দেন। শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর কারনে জমি কেনা হাত ছাড়া হয়। এনিয়ে আজিজ সরদারের মধ্যে ক্ষোপের সৃষ্ঠি হয়। গত রোববার বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চায়ের দোকানে যাবার সময় বিবাদীরা তার পথরোধ করে হত্যা উদ্দেশ্যে ছরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গতকাল সোমবার সকালে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category