• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সবজি আবাদে পানি দেয়া নিয়ে কৃষককে মারধর

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সবজি আবাদে পানি দেয়াকে কেন্দ্র করে মোফাজ্জল হোসেন (২৮) নামের এক কৃষককে মারধরে আহত করা হয়েছে। আহত মোফাজ্জল হোসেনকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের আফজাল হোসেনের ছেলে । গত বৃহস্প্রতিবার আদমদীঘি উপজেলার বড়িয়াবার্তা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানাযায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন তার সবজি আবাদে নলকুপের পানি সেচ দেয়া নিয়ে একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা কৃষক মোফাজ্জল হোসেনকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় শিকার মোফাজ্জল হোসেনের বাবা আফজাল হোসেন বাদী হয়ে গতকাল (১০ জুন) আদমদীঘি থানায় একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা করেন। আদমদীঘি থানার উপ পরিদর্শক হযরত আলী এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category