• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকুরীর প্রলোভনে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকুরী প্রত্যাশিদের নিকট থেকে চাকুরী দেয়ার প্রলোভনে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়া জালাল হোসেন ওরফে বাবু (৪৬) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাই। আটককৃত জালাল হোসেন ওরয়ে বাবু আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের জাবেদ আলীর ছেলে। গত শনিবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটে তাকে সাতাহার থেকে গ্রেপ্তার করে আদমদীঘি খানায় সোপদ করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের উক্ত জালাল হোসেন দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এসংক্রান্ত একটি অভিযোগ চাকুরী প্রত্যাশিরা দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাইনের নিকট জানান। এমন সংবাদের ভিক্তিতে সেনা সদস্যরা গত শনিবার রাত ৩টা ২০ মিনিটে সাতাহার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জালাল হোসের বাবুকে আটক করে থানায় সোর্পদ করেন। তার নিকট থেকে সেনাবাহিনীর পোষাক জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান জালাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে াাদালতে পাঠানো হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category