• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে স্বামী শাশুড়ির নির্যাতনে নববধু হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ২১৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পারিবারিক কলহের জেরধরে সোমা বানু (২২) নামের এক নববধুকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত সোমা বানুকে পরশিরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করিয়েছেন। গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের তিন মাথা এ ঘটনা ঘটে।

জানাযায়, আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের সোমা বানুর প্রেম সম্পর্কে ৬ মাস পূর্বে বিয়ে হয়। আনোয়ারের পরিবার বিয়ে মেনে না নেয়ায় এক মাস পূর্বে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী সোমা বানুকে নিয়ে একই গ্রামে স্বশুরালয়ে থাকতো। গত শুক্রবার বিকেলে আনোয়ার হোসেন তার বাবার বাড়িতে গেলে তার মা ও বাবা আটক রাখে।

হাসপাতালে ভর্তি আহত সোমা বানু জানায়, গত শুক্রবার সকাল ৬টায় তার স্বামী আনোয়ার হোসেন স্ত্রী সোমা বানুকে কৌশলে তার কাছে ডাকে। সেমতে সোমাবানু গ্রামের তিনমাথা নামক স্থানে গেলে পরিকল্পিত ভাবে স্বামী আনোয়ার হোসেন, শ^াশুড়ি মহসিনা বেগম দেখতে পেয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সোমা বানুকে তারা মারধরে আহত করে। সোমার চিৎকারে তার পরিবারের লোকজন ও প্রতিবেশিরা

সোমাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে স্বামী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ওই গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category