• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ২৬৪০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি উপজেলায় চলতি খরিফ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষি পুননর্বাসন বাস্তবায়নে ২ হাজার ৬৪০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামুল্য বীজ ও সার। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ( ১৯ জুন) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বঅহি অফিসার নিশাত আনজুম অনন্যা।

বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, প্রানি সম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী রায়, কৃণি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, সজল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, এসএপিপিও মনছুর প্রামানিক প্রমুখ। উল্লেখ্য ঃ চলতি খরিফ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২ হাজার ৩৭০জন কৃষককে জনপ্রতি উপশী রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি পটাশ সার ১০ কেজি, ১শ জন মরিচ চাষীকে জনপ্রতি ১০ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি, ১ম৬০ জন উপকার ভুগিদের মাছে ৫টি করে নারিকেল গাছের চারা. ১০ জন কৃষককে শীতকালিন পিয়াজ বীজ ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার এবং ৫জন উপকারভুগিকে ৫টি ইয়ারফ্লো মেশিন বিনামুল্যে বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিসের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category