• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,,

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ফরিদ
হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার (১
জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে শাহ-ফতেহ আলী একটি
বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন নওগাঁ জেলার
পোরশা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ
মাদক আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি
উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ঢাকা
হতে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা ফরিদ
হোসেনকে আটক ও তল্লাশি কালে তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা
উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category