• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ৬কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাসে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আব্দুর রহিম (২০) নামের এক যাত্রী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (২৪ অক্টোবর) ভোরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় নামকস্থানে নওগাঁগামী শ্যমলী পরিবহন নামক বাস তল্লাশি করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রহিম বগুড়া জেলার গাবতলি উপজেলার চকডংগর সুখানপুকুর গ্রামের ইদ্রিছ প্রামানিকের ছেলে। এব্যাপারে আদমদীঘি থানায় ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জল হোসেন বাদি হয়ে মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানায়, গত সোমবার ভোরে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ভোর ৪টা ৪৫মিনিটে নওগাঁগামী যাত্রীবাহি শ্যমলী নামের একটি কোচে তল্লাশি কালে যাত্রী বেশে মাদক কারবারি আব্দুর রহিম নামেক যুবক মাদক কারবারির কাছে বিশেষ কায়দায় রাখা ৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ওই দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category