• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির কয়াকঞ্চি বিএনপি অফিসে ভাংচুর ককটেল বিষ্ফোরণের অভিযোগ৫৩ জনের বিরুদ্ধে মামলা একজন গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির চঁাপাপুর ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড অফিসে হামলা শহিদ জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমানের ছবি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে লিটন, মেজবাউল, চঞ্চল, হায়াত সরকার, রেজাউল, মোজাফ্ফর, বাচ্চু মিয়া, আলেফ উদ্দিনসহ ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চঁাপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশ এজাহারভুক্ত ৪২ নম্বর আসামী আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের তুমিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে। 

মামলা সুত্রে জানায়ায়, আদমদীঘি উপজেলার চঁাপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির স্থায়ী পাটি অফিসে গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টায় আসামী লিটন, মেজবাউল, চঞ্চল, হায়াত সরকার, রেজাউল, মোজাফ্ফরসহ এজাহারনামীয় আসামীরা বেআইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়াকঞ্চি গ্রামস্থ উক্ত বিএনপির অফিসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল শনিবার সকালে বাচ্চু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক আনিছুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category