• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপিতে হামলা মারপিট লুটপাটের অভিযোগ

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গ্রাম পুলিশের ছেলের সাথে এক যুবকের মারপিটের ঘটনার জেরধরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে হামলা গ্রাম পুলিশকে মারপিট কম্পিউটার, ল্যাপটপ. প্রিন্টার মূল্যবান কাগজপত্র তছনছ, আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা লুটসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। গত ১২ অক্টোবর বুধবার বিকেলে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারপিটে আহত রাফি (২২) ও গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়ন (৫০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানাগেছ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেল ৩টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারের তিনমাথা নামক স্থানে ইউপির গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়নের ছেলে বাঁধন (২২) ও ছাতিয়ানগ্রাম সরদারপাড়ার আশরাফুল ইসলামের ছেলে রাফি (২২)-এর পুর্বশক্রতার জেরধরে বাঁধন রাফিকে বেদম মারপিট করে। এতে রাফি আহত হয়। এর কিছুপর রাফির স্বজনসহ প্রায় ১৫জন সহযোগিরা লাঠি সোডায় সজ্জিত হয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে চড়াও হয়।

হামলাকারিরা ইউপি সচিব কুদরত-এ-ইলাহীর কক্ষে ঢুকে কর্তব্যরত গ্রাম পুলিশ জয়েন উদ্দিন চয়নকে মারপিট শুরু করে। এসময় সচিব কুদরত-এ-ইলাহীকের শারিরীক ভাবে লাি ত করে ওই কক্ষে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান কাগজপত্র তছনছ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টেনে ফেলে দিয়ে নগদ ১ লাখ ৬১ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে ইউপি চেয়ারম্যন আব্দুল হক আবু দাবী করেন।্ প্রায় আধা ঘন্টা হামলাকারিরা সেখানে তান্ডব চালায়।

পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যন আব্দুল হক আবু বিষয়টি নিশ্চিত করে বলেন ওই সময় তিনি উপজেলায় ছিলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category