• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত

দিনকাল বিডি / ২৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চোরেরা অফিস ঘরের তালা কেটে ভিতরে ঢুকে আলমারী ভেঙ্গে সোনার টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এতে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক সৃষ্ঠি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। 

ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজা অর্চনা হয়। বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা মনের বাসনা পূরণের আশায় মন্দির পুজা দিতে চোরাচন্ডি মায়ের কাছে সোনার টিপ, শাড়ী, পাঠা, কবুতর,কলাপাষানসহ ভোগ প্রসাদ নিয়ে এই চোরাচন্ডি মন্দিরে দেন। এসব সামগ্রির মধ্যে ভোগ হিসাবে ভক্তদের মাঝে বিতরণ ও সোনার টিপ, শাড়ীসহ প্রভৃতি সামগ্রি মন্দিরে সংরক্ষন করা হয়। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর)  সকাল ৯ টায় সাপ্তাহিক মন্দিরের নিয়োজিত পুরোহিত,বাদ্দকর, যোগারীসহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখেন অফিস -ভান্ডার ঘরের তালা কেটে চোরচক্র ভিতরের ঢুকে মন্দিরের অফিসে থাকা আলমারী ভেঙ্গে পুজার কাজে ব্যবহৃত সোনার কয়েকটি টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, মন্দিরটিতে আগে থেকেই কোন পাহারাদার রাখা হয়নি। নিরাপত্তাহিন অবস্থায় থাকায় চুরির ঘটনা ঘটে। মন্দির নিরাপত্তা দিতে কমিটির সভাপতি ও সম্পাদককে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চোরচক্র সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category