• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির নৈশ প্রহরীকে জালানী দাহ্য পদার্থ খাইয়ে হত্যার অভিযোগে মামলা

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল (৫৮) নামের শাপলা সার্ভিসিং সেন্টার (পানি সরবরাহের পাম্প) এর নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনায় হত্যা মামলা হয়েছে।

সুদের উপড় ঋনের টাকা আদায়কে কেন্দ্র করে তাকে জ¦ালানী দাহ্য পদার্থ খাইয়ে মেরে ফেলা হয়েছে মর্ম্মে মৃত ব্যক্তি আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিলের ছেলে আদমদীঘি শিবপুর গ্রামের মিনহাজ ওরফে নাইম বাদী হয়ে গত ১০ মে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদমদীঘি আদালতে এই মামলা দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে আদমদীঘি উপজেলার উজ্জলতা মধ্যপাড়ার হেলাল (৪৩), ফরহাদ (২২) ও আমিনুল ইসলাম আমিন (২২)। আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে মৃত ব্যক্তি আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিলের ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্ট প্রতিবেদন দাখিলের জন্য আদমদীঘি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

জানাযায়, আদমদীঘির শিবপুর দক্ষিনপাড়ার আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল ও তার ছেলে মিনহাজ ওরফে নাইম আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পাশে শাপলা সার্ভিসিং সেন্টার (পানি সরবরাহের পাম্প)-এ যৌথ ভাবে দিন মজুর ও নৈশ্য প্রহরীর কাজ করতো।

গত ২ মে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই পাম্পের নৈশ্য প্রহরি শিবপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল অসুস্থ্য হয়। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধিণ অবস্থায় পরিদন ৩ মে রাত আড়াই টায় আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল। এদিকে সুদের উপড় ঋনের টাকা আদায়কে কেন্দ্র করে ১নং বিবাদী হেলালের নিকট থেকে ২নং স্বাক্ষী শাপলা সার্ভিসিং সেন্টারের মালিক কেএম রাতুল (শাপলা) সুদের উপড় ১০ হাজার টাকা ঋন গ্রহন করে।

এই টাকা আদায়কে কেন্দ্র করে ও পূর্বশক্রতামুলক বিবাদীরা পরস্পর যোগসাজশে গত ২ মে সন্ধ্যা ৭টায় নৈশ্য প্রহরী মৃত ব্যক্তি আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিলকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে জ¦ালানী দাহ্য পদার্থ খাওয়ায়।

এরপর সে অসুস্থ্য হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মারা যায়। মর্ম্মে মৃত ব্যক্তির ছেলে মিনহাজ ওরফে নাইম তার বাবার হত্যার ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলাটি দায়ের করেন বলে তিনি জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম আদালতের দেয়া নির্দেশ তিনি এখনও পাননি বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category