• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইউপি সদস্যদের অপসারণ না করতে বকশীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
সারাদেশের ইউপি সদস্যদের অপসারণ করা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফের বক্তব্যের প্রতিবাদে ও ইউপি সদস্যদের অপসারণ না করতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন পরিষেদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, বগারচর ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য শাহজাহান আলী মিন্টু, ইউপি সদস্য মানিক খান, ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্য বৃন্দ।
এসময় তারা জনস্বার্থে ইউপি সদস্যদের অপসারণ না করতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category