• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আক্কেলপুর রেলস্টেশন মাষ্টারের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা :
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজী,স্বেচ্ছাচারিতা, যাত্রীদের সাথে দূরব্যবহারসহ নানা অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার সময় আক্কেলপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর আক্কেলপুরবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আক্কেলপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল,
পৌরসভার, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন,পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান, তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশীদ পিন্টু,বিএনপি নেতা মিলন রহমান,প্রভাষক খায়রুল ইসলাম চৌধুরী রুবেল,মাসুদুর রহমান চৌধুরী, ছাত্র নেতা আরমান হোসেন কানন,মানিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,

আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম দুর্নীতি চরম পর্যায়ে পৌছে গেছে। তিনি ষ্টেশনের বিভিন্ন দোকান থেকে মাসিক চাঁদা নেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার ট্রেনের টিকেট কালো বাজারীদের কে সহযোগিতা করে থাকেন। সময়মত টিকেট না দিয়ে তিনও নিদিষ্ট দোকানে যেতে বলেন। যাত্রীদের সাথে দুরব্যবহার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category