• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুলাই, ২০২৩

সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী (৭০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার(১জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পুত্র আব্দুল্লাহ জানান, দুপুরে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমেছিল। পানি নিস্কাশন করতে পাশ দিয়ে ড্রেন কেটে দেন।
এতে পূর্ব শক্রুতার জের ধরে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর পুত্র রফিকুল ইসলাম দুখু, ঘড়ি শেখের পুত্র নাচ্চু মিয়া,বাচ্চা শেখ, তুতা শেখ,লাজু শেখ ও জালাল শেখ গংদের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে ধাক্কা দেয় ও কিলঘুষি দিয়ে আহত করে।
পরে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবঃ শিক্ষক ও মসজিদের ঈমামতি করতেন।
এ ব্যাপারে, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন,দিনে দুপুরে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category