• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ও যানজট নিরসনে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই সিএনজি ও এক বাস চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে, ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং যানজট নিরসনে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ-সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বেশি ভাড়া আদায় ঠেকাতে এবং যানজট নিরসনের জন্য গাড়ির রোড পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category