• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে কাপড়ের দোকানে ভাঙ্গচুর ও লুটপাট

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি কাপড়ের দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা দোকানে থাকা থান কাপড়,শাড়ী,লুঙ্গি,থ্রিপিস,বিছানারচাদরসহ বিভিন্ন গার্মেন্টস জাতীয় প্রায় ১২লাখ টাকার কাপড় ও দোকানের ক্যাশবাক্সে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সিনেমাহল রোড সংলগ্ন মেসার্স মেহেদী বস্ত্রালয়ে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার রাত আনুমানিক ১১ টার দিকে মেহিদী বস্ত্রালয়ের মালিক মো. রুকন উদ্দিন প্রতিদিনের মতো বেচাকেনা শেষে দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন সোমবার আনুমানিক সকাল ৯ টার দিকে এসে দেখেন দোকানের শার্টারের তালা ভাঙ্গা। এসময় তিনি ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে জড়ো হন।

দোকান মালিক রুকন উদ্দিন বলেন,’রাতে বেচাকেনা শেষে বাসায় চলে যাই। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি- দোকানে থাকা সব কাপড় নিয়ে গেছে। কিছু কাপড় এলোমেলো অবস্থায় পরেছিল। ক্যাশ বাক্স ভেঙে ১ লাখ ৩০ হাজার নগদ টাকাও নিয়ে গেছে চোরেরা। আমার সব পুঁজি শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও চুরি যাওয়া মালামালসহ টাকা ফেরত চাই।
রুকন উদ্দিনের ছেলে মেহেদি হাসান সিহান বলেন,’মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশের চের ধরে পরিকল্পিতভাবে দোকানের মালামাল লুট করা হয়েছে। এবিষয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অতিদ্রুত এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।এপ্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category