• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ কাজল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে কাজল মিয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত একটি চায়ের দোকান রয়েছে। চায়ের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করে আসছিল কাজল।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁর দোকান থেকে ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন – ‘ ১০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category