• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পত্রিকাটির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ

মাজেদুর রহমান। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজি, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান,ঈশ্বরগঞ্জ সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান,দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আবিদ আউয়াল, প্রতিদিনের সংবাদ রুহুল আমিন রিপন, সময়ের আলো প্রতিনিধি নীল কণ্ঠ আইচ মজুমদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক

ভোরের কাগজ প্রতিনিধি সেলিম মণ্ডল,ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, , ঢাকা প্রতিদিনের সংবাদদাতা উবায়দুল্লাহ রুমি, কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইসহাক মিয়া, খোলা কাগজ প্রতিনিধি আরিফুল হক আরিফ, দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদসহ স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category