• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে সওজ সড়কের জীবন্ত গাছ থেকে ডালপালা কেটে নেওয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি-কেন্দুয়া সড়কের রায়ের বাজার এলাকার বড় একটি রেইন-ট্রি গাছ থেকে মোটা ডালপালা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকরা সওজের কিশোরগঞ্জ কার্যালয়ের একজন উপসহকারী প্রকৌশলীর নির্দেশে ডালপালা কাটার কথা জানালেও তিনি এখন তা অস্বীকার করছেন। খবর পেয়ে কর্তিত ডালপালাগুলো বনবিভাগ জব্দ করেছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে সরেজমিনে ঈশ্বরগঞ্জের রায়ের বাজারে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কের পাশে অবস্থিত ইজিবাইক স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের পাশেই ডালপালা বিহীন গাছটি দাঁড়িয়ে রয়েছে। গাছের পাশে অবস্থিত পান দোকানী মো. সুজন মিয়া জানান, গত শুক্র ও শনিবার একদল শ্রমিক এসে গাছের মোটামোটা ডাল করাত দিয়ে কেটে নিয়ে গেছে।

ডালপালার কারণে এলাাকটি ছায়াযুক্ত ছিল। রায়ের বাজারের ব্যবসায়ীদের একটি সূত্র জানায় কর্তিত ডালপালাগুলো স্বপন মিয়ার করাত কলে রাখা হয়েছে। সেখানে গিয়ে ডালপালাগুলো পাওয়া যায়। কারথ কলে অবস্থান করছিলেন শ্রমিক সর্দার ওয়াহেদ মিয়া। তিনি বলেন, কিশোরগঞ্জ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মাইন উদ্দিন তাঁকে ডাল পাল কাটার নির্দেশ দিয়েছেন।

তিনি চারজন শ্রমিক দিয়ে ডাল কেটেছেন। কর্তিত ডালপালার কিছু অশ বিক্রি করে দুই হাজার ৮০০ টাকা শ্রমিকের মুজুরি পরিশোধ করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে উপসহকারী প্রকৌশলী মো. মাইন উদ্দিন এ ধরনের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন। তথ্য সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন সওজের কার্যসহকারী ফরিদুল ইসলাম। তিনি বলেন, ডালপালা কেটে ফেলার খবর পেয়ে তিনি সেখনে গিয়েছিলেন। কিন্তু শ্রমিকরা তাঁকে সওজের নির্দেশের কথা বলেছেন।

খবর পেয়ে সেখানে যান বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফুর রহমান। তিনি বলেন, আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান মো. জুবের আলম তাঁকে এ খবর দেন। তিনি এসে গাছের ডালপালা কেটে ফেলার সত্যতা পেয়েছেন। করাত কলে যে ডালপালগুলো রাখা হয়েছে সেগুলো জব্দ করা হয়েছে। পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ইউপি চেয়ারম্যান জুবের আলম বলেন, কোনো কারণ ছাড়া সড়কের পাশে থাকা জীবন্ত গাছের ডালপালা কেটে নেওয়া যুক্তিসঙ্গত হতে পারে না। আঠারবাড়ি ইউনিয়নের শতবর্ষী নানাজাতের প্রচুর গাছ রয়েছে। এসব গাছে পাখির আবাসস্থল রয়েছে। ডালপালা কেটে পাখির আবাসস্থল নষ্ট করা হচ্ছে। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category