• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উন্নয়নের ধারাবাহিকতায় দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনীর আমেজ উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগ সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের ভাগ্যন্নয়ন এ সরকার বদ্ধপরিকর। গ্রামীণ অবকাঠামো আজ উপশহরে হিসেবে গড়ে উঠেছে। জীবনমানোন্নয়নের ধারাবাহিকতায় দেশ উন্নত দেশে রুপান্তরিত হয়েছে। মানুষ আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় দেখতে চায় বলেই আজ দেশব্যাপী উৎসবমূখর জাতীয় নির্বাচনের আমেজ বিরাজ করছে। আমি বিশেষ করে হুড়কা ইউনিয়নের জনগণ ও রামপাল মোংলার জনগণের কাছে চিরঋণী।

আমার ব্যাক্তি চাওয়া পাওয়ায় ঊর্ধ্বে আপনাদের সেবা করা, আপনাদের পাশে থাকা। চতুর্থবাবের মতো আওয়ামী লীগের নৌকার টিকিট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও মানুষ বাঁচাতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে আহবান জানান হাবিবুন নাহার এমপি। সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়াশ্বরী স্বার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার গোলদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত বীর্য পাড়ে’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ইনচার্জ এস.এম আশরাফুল আলম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ঝলমলিয়া দুর্গা মন্দির সভাপতি

এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আরাফাত হোসেন কচি, বাঁশতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজান মল্লিক, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশ, হুড়কা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পবিত্র পাড়ে প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category